Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

admin • 15 Apr 2026, 01:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

জামালপুরে কারাগারে থাকা অবস্থায় জিয়াউল হক জিয়া (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।

 

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এছাড়া তিনি সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুরের দিকপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তিনি। সভাপতি থাকাকালিন শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মে দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়ে ছিলো। গত ১৫ জানুয়ারি থেকে জামালপুর জেলা কারাগারে ছিলেন।

 

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

 

এ বিষয়ে নিহতের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, বাবার অসুস্থতার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং বিস্তারিত বিষয়ে কথা বলতে পারেননি।

 

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, পহেলা বৈশাখের দিন কারাগারে উন্নতমানের খাবার দেওয়া হয়েছিল। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।