Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে একই পাম্পে বারবার তেল নেওয়ায় ৩ জনকে জরিমানা

admin • 13 Apr 2026, 05:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে একই পাম্পে বারবার তেল নেওয়ায় ৩ জনকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে একই ফিলিং স্টেশন থেকে বারবার জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করে শেষ রক্ষা হয়নি তিন মোটরসাইকেল আরোহীর। ভ্রামমান আদালতের অভিযানে হাতেনাতে ধরে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)।

 

এদের মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং বাকি দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জানা যায়, তেলের অপচয় রোধ ও সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে একই গ্রাহকের বারবার তেল নেওয়ার ওপর বিধিনিষেধ থাকলেও কৌশলে একাধিকবার তেল সংগ্রহ করছিলেন ওই তিন আরোহী। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে তেলের বাজারে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।