Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

জামালপুরে আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা চুরির ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পতাকাটির সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন সমর্থকেরা।

 

শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন।

 

পরে সেটি এলাকার নদীর তীরে একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে রাখা হয়। গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে জানতে পারেন ক্লাবের সদস্যরা। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান না পেয়ে শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর টুটুল সিকদার নামে এক সমর্থক সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করেন।

 

টুটুল সিকদার বলেন, অনেক পরিশ্রম করে এবং টাকা-পয়সা সংগ্রহ করে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। ক্লাবের কয়েকজন সদস্য নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতে অর্থ দিয়েছেন। পতাকাটি হারিয়ে সবাই কষ্ট পেয়েছেন। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কেউ পতাকাটির সন্ধান দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

 

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “পতাকা চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।