Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
ক্যাম্পাস

জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের হল বরাদ্দ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে bachelor.ju-admission.org

Jahangirnagar University- 1st Year Undergraduate Online Admission - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি

হল বরাদ্দ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। প্রজ্ঞাপন জারির পর বরাদ্দকৃত হলে শিক্ষার্থীদের রিপোর্ট করতে হবে, এবং নিজ নিজ হলে উঠে যেতে পারবে।

এর আগে, ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০২২-২০২৩ সেশনের) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সশরীরে ক্লাস শুরু করার দাবি জানায় ।

উল্লেখ্য যে, গত বছরের ৩০ শে নভেম্বর থেকে আবাসন সংকটের কারণে ২০২২-২৩ সেশনের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।