Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

জাপানে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুপারমার্কেট

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জাপানে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুপারমার্কেট

জাপানের জনসংখ্যা হ্রাস এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। এতে দেশটির বয়স্ক মানুষরা প্রয়োজনীয় মুদি ও দৈনন্দিন পণ্য কিনতে অসুবিধায় পড়ছেন।

এদিকে সুপারমার্কেটের অপারেটররা জনসংখ্যা হ্রাস ও অন্যান্য কারণে গ্রাহক কমে যাচ্ছে বলে অভিযোগ করেছে। টোকিওভিত্তিক এনএইচকে নিউজ জানিয়েছে, ব্যবসায়িক সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, কিছু দোকান নতুন ব্যবস্থাপনা খুঁজছে, অনেকের উত্তরসূরির অভাব রয়েছে।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের নীতি গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষা অনুসারে, জাপানের ৮.২ মিলিয়নেরও বেশি বয়স্ক ব্যক্তি, যাদের বয়স ৬৫ বা তার বেশি, তাদের প্রায় এক-চতুর্থাংশ কেনাকাটায় সমস্যার মুখোমুখি হচ্ছেন।

দক্ষিণ জাপানের টোটোরি প্রদেশে বসবাসকারী ৮৫ বছর বয়সী এক নারী পায়ে আঘাত পেয়েছেন। ফলে তিনি সুপারমার্কেটে হাঁটতে পারছেন না। তিনি এখন মুদি কেনাকাটার জন্য তার পরিবারের সদস্যদের সহায়তার ওপর নির্ভর করেন।

এই পরিস্থিতিতে প্রাদেশিক পৌরসভাগুলো মুদির ভ্রাম্যমাণ ট্রাকগুলোর প্রচারের এবং দূরবর্তী সুপারমার্কেটে পৌঁছনোর জন্য বাসের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে।

২০২০ সালের হিসাবে জাপানের জনসংখ্যা ১২৬.১৫ মিলিয়ন, যা ২০৫৬ সালে ১০০ মিলিয়নের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬৫ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২০৪৩ সালে ৩৯.৫৩ মিলিয়নে উন্নীত হওয়ার পর ২০৭০ সালে ৩৩.৬৭ মিলিয়নে নামবে বলে অনুমান করা হচ্ছে। সেই হিসাবে ২০৭০ সালে এ বয়সের মানুষের সংখ্যা দাঁড়াবে জনসংখ্যার ৩৮.৭ শতাংশে।

ফলে সামাজিক নিরাপত্তা ব্যয় অনেক বেড়ে যাবে। উল্লেখ্য, জাপানের জনসংখ্যা এক বছর আগের থেকে ২০২২ সালে পাঁচ লাখ ৫৬ হাজার কমে ১২৪.৯ মিলিয়নে দাঁড়িয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।