Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জাপানে গুলি-ছুরিকাঘাতে নিহত অন্তত ৩

admin • 25 May 2023, 05:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাপানে গুলি-ছুরিকাঘাতে নিহত অন্তত ৩

জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক অঞ্চল নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নাগানোর প্রত্যন্ত অঞ্চলে হামলার এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার নাগানো প্রশাসনিক অঞ্চলে বন্দুকধারীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

 

হামলার এই ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মুখোশ পরিহিত এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নারী নিহত হয়েছেন। জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক এই অঞ্চলে শিকারী রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই হামলাকারী।

 

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে বলেছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে নাকি ছুরিকাঘাতে হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

 

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়।

 

সূত্র: রয়টার্স, এনএইচকে ওয়ার্ল্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।