Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ জাতীয়

জাপানের বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জাপানের বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব এমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশ (মিরাইকান) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বলে জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।

 

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মিরাইকান, দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

 

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে— সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

 

তিনি বলেন, কীভাবে কার্বনডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকাণ্ড মানবজাতি ও এ গ্রহের অন্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে সে সম্পর্কে এবং এ থেকে বাঁচার উপায় সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

 

এ সময় সঙ্গে ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।