Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী মাসেই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। রাজনৈতিক কেলেঙ্কারি ও পণ্যের উচ্চমূল্যের কারণে সৃষ্ট জন-অসন্তুষ্টির মুখেই এ রকম সিদ্ধান্ত এল তার পক্ষ থেকে।

তিন বছর ক্ষমতায় ছিলেন কিশিদা। এবার তার স্থানে দেখা যাবে নতুন মুখ। রয়টার্সের প্রতিবেদন বলছে, এরই মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি পুনর্নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দেন।

 

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা বলেন, ‘রাজনীতি মানুষের ভরসা ছাড়া চলতে পারে না। আমি এই ভারী সিদ্ধান্ত নিয়েছি মানুষের চিন্তার স্বার্থে। আমি এই সিদ্ধান্ত নিয়েছি মানুষের কথা চিন্তা করে। রাজনৈতিক সংশোধনীকে সামনে নিয়ে যাওয়ার তীব্র ইচ্ছার কথা চিন্তা থেকে।’ সেপ্টেম্বরে নির্বাচনে লড়বে এলডিপি।

 

প্রসঙ্গত, ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর পরই কিশিদার জনপ্রিয়তা কমতে থাকে। ওই সময় এলডিপির সঙ্গে দেশটির বিতর্কিত ইউনিফিকেশন চার্চের যোগসূত্র রয়েছে বলে জানা যায়। পরে আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়। জানা যায়, এলডিপির তহবিলে বেশ কিছু অর্থ জমা পড়েছে, যেগুলোর কোনো রেকর্ড রাখা হয়নি।

 

এসবের জেরেই দেখা দেয় জন-অসন্তোষ। আরও বেশি বিপাকে পড়ে যান কিশিদা। এদিকে জাপানের সোফিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক কইচি নাকানো জাপানের প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘এলডিপির একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শুধু নির্বাচনে অংশ নেওয়ার খাতিরে এতে যোগ দিতে পারবেন না। তাকে নিশ্চিত করতে হবে যে তিনি জিতবেন এবং কোনো রকমে নয়, বেশ ভালোভাবেই।’ আর সেটি নিশ্চিত করতে পারবেন না দেখেই হয়তো সরে দাঁড়াচ্ছেন কিশিদা। সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।