Thursday, 24 September 2026
শিরোনাম
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোর চালক সংশোধনাগারে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ইবির একই হলের একই রুমে থাকা ৩ বন্ধু হলেন সহকারী জজ মাস্টার্স শেষ হওয়ার আগেই সিভিল জজ হলেন ইবি শিক্ষার্থী ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি স্লোগান
সারা দেশ

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির

• 24 Sep 2026, 03:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। 

 

 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে সম্ভব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

 

 

তিনি জানান, স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কোনো চিঠি চালাচালি করার নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্র নির্বাচন উপযোগী তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

 

 

 

নির্বাচন পেছানোর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পরীক্ষার সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। 

 

 

বাস্তবতার নিরিখে এবং সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।