Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
পড়াশোনা শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৭৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী ৩২৩টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। এই পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল দেখা গেলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে এসএমএস অপশনে গিয়ে nu<space>h1<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে ফলাফল চলে আসবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।