Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
এক্সক্লসিভ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

আবারও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়সমিন। ৫৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

এছাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। তিনি পেয়েছেন ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। 

সিনিয়র সহ-সভাপতি পদে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক চ্যাটার্জী পেয়েছেন ৪০৪ ভোট।

সহ-সভাপতি পদে ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজোয়ানুল হক রাজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী আফসার পেয়েছেন ৩৫৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভুঁইয়া ও মো. আশরাফ আলী যথাক্রমে ৫৪০ ও ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ নেওয়াজ দুলাল পেয়েছেন ২০৮ ভোট।

এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি প্যানেল থেকে ৩৪ জন। আর কোষাধ্যক্ষ ও সদস্য পদে ১১ জন স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

এবার ভোটার ছিলেন এক হাজার ১০২ জন। এর মধ্যে ৯৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।