Thursday, 22 October 2026
শিরোনাম
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে আনা হলো বিএমইউতে সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানের কর্মচারীর শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক ইশরাকের, আনছেন নতুন গণমাধ্যম কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি
এক্সক্লসিভ জাতীয়

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইভিএমের পর এবার সিসি ক্যামেরা প্রকল্পও বাতিলের কথা জানাল ইসি।

 

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন।

 

এর আগে ক্যামেরা দেখে গাইবান্ধার ভোট বন্ধের ঘটনায় সরকারদলীয় নেতাদের তোপের মুখে পড়ে ইসি। তবুও পরিকল্পনা নেয়া হয় দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের।

 

সে অনুযায়ী ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা। সব প্রস্তুতি নিয়ে এর আগে বাজেট স্বল্পতায় ভেস্তে যায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনাও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।