Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স পাঠানো শুরু

admin • 19 Oct 2023, 05:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স পাঠানো শুরু

জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স আজ থেকে ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এবার জাতীয় নির্বাচনের ব্যয় বাড়বে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর নির্বাচনের বাজেট পুরোপুরি ঠিক করা হবে বলে জানান অশোক কুমার দেবনাথ। এবারের সম্ভাব্য বাজেট এক হাজার ৪৪৫ কোটি টাকা।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্ততি পুরোপুরি শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে কমিশনের আঞ্চলিক অফিসগুলোয় পাঠানো শুরু হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।’

আগামী সংসদ নির্বাচনে তিন লাখেরও বেশি ব্যালটবাক্স লাগবে বলে জানান কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব।

অশোক কুমার বলেন, ‘প্রথম পর্যায়ে ঢাকা অঞ্চলে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে পাঠানো হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।