Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

admin • 24 Dec 2022, 09:01 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।