Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

admin • 23 Jan 2023, 08:02 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা আজ সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

 

১৪৪৪ হিজরি সনের পবিত্র শবেমিরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) বা ফ্যাক্সের (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।