Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাইলেন ফাতিহা আয়াত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাইলেন ফাতিহা আয়াত

জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়েছেন মাত্র ১১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত জলবায়ু ও শিশু অধিকার কর্মী ফাতিহা আয়াত।

 

গত বুধবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান বিশ্ব পানি সম্মেলনের প্রথম দিনে একটি ইভেন্টে তিনি বক্তব্য রাখেন।

 

ফাতিহা আয়াত তার পাঁচ মিনিটের বক্তব্যের পুরোটা সময় ভারতের বিভিন্ন হাইড্রোপ্রজেক্টের মাধ্যমে উজানে বাঁধ দিয়ে ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের পরিকল্পনা করে যৌথ নদীগুলো থেকে বাংলাদেশের প্রাপ্য পানির নায্য হিস্যা না দেওয়ার কথা বলেছেন। তুলে ধরেছেন ভারতের এসব কার্যক্রমের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বন্যা, খরা, নদী ভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততা বৃদ্ধির কথা।

 

ফাতিহা আয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে মাত্র দু’বছর আগেই দেশটিতে সফর করেছেন। কিন্তু বরাবরের মতোই এই হাই-প্রোফাইল সফরটিও অভিন্ন নদীগুলোর পানি বণ্টন বিরোধের সমাধান করতে ব্যর্থ হয়েছে। যা দেশ দুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমস্যা।

 

এই শিশু অধিকার কর্মী তার বক্তব্যে যৌথ নদী কমিশনের অকার্যকরতা তুলে ধরে বলেন, ২০১১ সালে ভারত রুক্ষ মৌসুমে ৩৭ দশমিক ৫ শতাংশ পানি বাংলাদেশকে দিতে মৌখিকভাবে রাজি হলেও আদতে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। বাংলাদেশও পায়নি তার ন্যায্য হিস্যা।

 

সম্মেলনে ‘জল সহনশীলতার জন্য আমূল সহযোগিতা’ বিষয়ক একটি ইভেন্টে অত্যন্ত বলিষ্ঠভাবে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কথাগুলো বলছিলেন ফাতিহা। এ সময় সেখানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহা ও ভারতের পানি বিশেষজ্ঞ অজিত পাটনায়েকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

ফাতিহা তার বক্তব্য শেষ করেছেন পবিত্র কোরআনের পানি-সংক্রান্ত একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।