Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
এক্সক্লসিভ

জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন সিইসি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

সভার সিদ্ধান্তের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

   

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

   

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ৭০ (১৯৭০ সাল) পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন।

   

এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ ধারণ করে। তারপর একটি নির্ধারিত দিনে তা প্রচার করা হয়। এতে ভোটের দিকনির্দেশনাসহ সময়সূচি দিয়ে থাকেন সিইসি।

 

বিটিভিকে এ বিষয়ে জানানো হয়েছে কি না―এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘বুধবার (১৫ নভেম্বর) আপনাদের (সাংবাদিকদের) চায়ের আমন্ত্রণ। কবে, কখন, কিভাবে তফসিল দেওয়া হবে, তা সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে আমি জানাব।’

   

নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে ১৫ নভেম্বরই (বুধবার) তফসিল ঘোষণা করা হবে কি না তা জানতে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।