Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

জর্ডানে সরকারি ভবনের সামনে নিজের শরীরে আগুন দিলেন এক ব্যক্তি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জর্ডানে সরকারি ভবনের সামনে নিজের শরীরে আগুন দিলেন এক ব্যক্তি

জর্ডানে সরকারি ভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। স্থানীয় বার্তাসংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলের আকাবা শহরে এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট মনিটরের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ঠিক কী কারণে নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তিনি।

শেষ পর্যন্ত ওই ভবনের সামনে নিজ শরীরে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান এই ব্যক্তি। সন্দেহভাজন হওয়ায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন নিরাপত্তাকর্মীরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় তদন্ত শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।