Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
Uncategorized

জয়ের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জয়ের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সরকার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ডিজিটাল উদ্যোগ নিয়েছে। তবে তার রাজনীতিতে যোগ দেয়া না দেয়ার সিদ্ধান্তটি একান্তই জয়ের নিজের এবং দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।     ছেলে সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় রাজনীতিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, ও একজন পূর্ণবয়স্ক মানুষ। এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে।   প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, ও আমাকে সহযোগিতা করছে। তবে সে কখনোই দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি। তবে সে দেশের জন্য কাজ করছে।   তিনি বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, সাবমেরিন ক্যাবল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো ডিজিটাল ব্যবস্থা তার পরামর্শেই নেয়া হয়েছে।   প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলীয় সম্মেলনে তার জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি ওকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও এবং বল তুমি কী চাও। তখন সে বলল, আমি এ মুহূর্তে দলে কোনো অবস্থান চাই না। বরং যারা এখানে কাজ করছেন, তাদের এ পদ পাওয়া উচিত। আমি কেন একটা পদ দখল করে রাখব? আমি আমার মায়ের সঙ্গে আছি, দেশের জন্য কাজ করছি ও তাঁকে সহযোগিতা করছি। আমি তা করে যাব। এভাবেই সে ভাবে। মিরর/ হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।