Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

জমকালো আয়োজনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় নববর্ষ বরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জমকালো আয়োজনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় নববর্ষ বরণ

জমকালো আয়োজনে ২০২৩ সালকে সর্বপ্রথম স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটির অকল্যান্ড হারবার ব্রিজ এবং স্কাই টাওয়ারে যথাক্রমে অত্যাশ্চর্য লাইট শো ও আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ বরণ করা হয়। স্বতস্ফূর্তভাবে ইংরেজি নববর্ষকে গ্রহণ করেন কিউই নাগরিকরা।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, কঠোর কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর দেশে বেশিরভাগ উদযাপন বাতিল করতে বাধ্য হন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে এবার তা শিথিল হওয়ায় আড়ম্বপূর্ণ পরিবেশে সেখানে নববর্ষ উদযাপিত হচ্ছে। 

স্থানীয় সময় ১ জানুয়ারি রাত ১২টায় নিউজিল্যান্ডে খ্রিস্টীয় নতুন বছর বরণ শুরু হয়। টানা ৫ মিনিট আতশবাজি প্রদর্শনের মাধ্যমে ২০২৩ সালকে স্বাগত জানানো হয়। পাশাপাশি দেশ হওয়ায় একই সময়ে অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। দেশটির তথা ওশেনিয়া মহাদেশের বৃহত্তম ও জনবহুল শহর সিডনির বাসিন্দারা সাদরে বরণ করে নেয় ইংরেজি নববর্ষকে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ১ জানুয়ারি মধ্যরাতে সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যায়। এসময় রঙিন আলোর ঝলকানিতে ভরে যায় পুরো শহর।

একই দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও ব্রিজবেনে। সব জায়গায় উৎসবমুখর পরিবেশে আনন্দের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সুত্র: বিবিসি , ডেইলী মেইল।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।