জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ক্লাবের বার্ষিক বিতর্ক কর্মশালায় এ কমিটির ঘোষণা করা হয়।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জুনায়েত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক সাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা, কর্মশালা বিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম, সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক সাফা খাতুন এবং বহিঃ যোগাযোগ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম।
নবগঠিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন নতুন কমিটি গঠন হয়েছে। আমাদের অনেক কাজ করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার অংশগ্রহণ চাই।
এছাড়াও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম বলেন, আমি আশাবাদী যে আমরা আমাদের বিভাগের ডিবেটিং ক্লাব এর মাধ্যমে অনেক দক্ষ বিতর্কিক তৈরি করতে পারবো। যারা বিতর্কের মাধ্যমে জবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।





