Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জবি শিক্ষকের বাসায় চুরি, থানায় অভিযোগ

admin • 17 Apr 2026, 10:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জবি শিক্ষকের বাসায় চুরি, থানায় অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক প্রভাষকের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর বংশাল এলাকার ২৫০/১/এ নবাবপুর রোডে দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তিনি ও তার ছোট বোন রায়সাহেব বাজারে যান। পরে বাজার শেষে তার ছোট বোন আনুমানিক দুপুর ১টার দিকে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান। বিষয়টির খবর পেয়ে বাসায় এসে ওই শিক্ষক দেখেন, বাসার গেটের তালা খাটের ওপর রাখা এবং ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

অভিযোগে আরও জানানো হয়, পড়ার টেবিলের লকারের তালা ভাঙা ছিল। সেখান থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল যার বাজার মূল্য প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা এবং একটি ল্যাপটপ যার বাজার মূল্য প্রায় ৬৭ হাজার টাকা চুরি হয়ে গেছে।

চুরির ঘটনা নিয়ে ভুক্তভোগী শিক্ষিকা মোসা. মৌসুমী আক্তার বলেন, দিনে বাসা ফাঁকা থাকার সুযোগে এভাবে চুরি হওয়া খুবই উদ্বেগজনক। তালা ভেঙে ঘরের মালামাল এলোমেলো করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

বংশাল থানার ওসি এ কে এম মাহমুদুল হাসান বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর পরই আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা যথাযথ আইনত ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।