Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

জনসম্মুখে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জনসম্মুখে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

জনসম্মুখে ধর্ষকের ফাঁসি কার্যকর করলো ইরান। তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক শনিবার জনসম্মুখে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা। তারা আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের অনুরোধ করেন। মার্চ মাসে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর শনিবার তা কার্যকর হয়।

 

ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেছেন, মামলাটির ওপর সাধারণ মানুষের নজর থাকায় এতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ওই ঘটনা সমাজের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলেছে।

 

উল্লেখ্য, ইরানে জনসম্মুখে মৃত্যুদণ্ড নতুন নয়। বিশেষ করে যেসব ঘটনা বেশি আলোচিত হয় সেগুলোর দণ্ড সবার সামনে কার্যকর করা হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।