Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

জনসন্মুখে মুসলিম নির্যাতন, গুজরাটে চার পুলিশের কারাদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জনসন্মুখে মুসলিম নির্যাতন, গুজরাটে চার পুলিশের কারাদণ্ড

ভারতের গুজরাটে হেফাজতে থাকা কয়েকজন মুসলমানের ওপর নির্যাতন চালানোয় আদালত অবমাননার দায়ে পুলিশের চার সদস্যকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন গুজরাট হাইকোর্ট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

ভারতীয় গণমাধ্যমটি জানায়, পুলিশ সদস্যরা জনসমক্ষে খুঁটির সঙ্গে বেঁধে কয়েক মুসলিমকে অমানুষিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এরপর গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আদালত তাদের এ সাজা দেন।

ঘটনাটি ঘটে ভারতের খেদা জেলার উণ্ডেলা গ্রামের। জানা যায়, একটি নাচ-গানের অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগে এ মুসলিমদের আটক করে পুলিশ। পরে জনসমক্ষে তাদের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন পুলিশ সদস্যরা।

এরা হলেন, এসসি বেঞ্চ ইন্সপেক্টর এ ভি পারমার, পিএসআই ডি বি কুমাওয়াত, হেড কস্টেবল কে এল দাভি ও কনস্টেবল রাজু দাভিক। ‘বিচারব্যবস্থায় মানুষের বিশ্বাস রক্ষা’ করতে ব্যর্থতার জন্য এদের দোষী সাব্যস্ত করেছেন আদালত।

 

আদালত থেকে স্পষ্ট করে বলা হয়েছে, পুলিশকে শাস্তি দেয়াই একমাত্র উদ্দেশ্য নয়। বরং পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ‘মানুষের মধ্যে ন্যায়বিচারের বিশ্বাস জাগিয়ে তুলতে’ চায় আদালত।

  সুত্র:টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।