Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা চান রাষ্ট্রপতি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা চান রাষ্ট্রপতি

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। ওই সময় তাকে এমন নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান।

   

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি সরকারি অর্থের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার ওপর জোর তাগিদ দেন।

   

সাক্ষাৎকালে সিএজি নিজ কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তিকল্পে গৃহীত ব্যবস্থা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলাম। সেই সঙ্গে তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।