Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরানোর নির্দেশ দিয়ে কারাগারে চিঠি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরানোর নির্দেশ দিয়ে কারাগারে চিঠি

সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে উপস্থাপনের সময় ডাণ্ডাবেড়ি পরানোর জন্য কারা অধিদপ্তরে চিঠি দিয়েছে পুলিশ।

 

সোমবার (২১ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়।

   

কারা মহাপরিদর্শক বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়, জেলখানা থেকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত আসামি বা একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে উপস্থাপনের সময় অবশ্যই জেল কোড অনুযায়ী ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় কোর্টে পাঠানোর নির্দেশনা ছিল।

   

জেলখানা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের কোর্টে পাঠানোর সময় জেলকোড অনুযায়ী অবশ্যই ডাণ্ডাবেড়ি পরানো এবং জঙ্গি ও সন্ত্রাসীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের আলাদা প্রিজন ভ্যানে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় চিঠিতে।

   

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীন জানান, কোর্টে হাজিরের সময় গুরুত্বপূর্ণ আসামিদের ডাণ্ডাবেড়ি না পরানোর কারণে ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ডাণ্ডাবেড়ি পরানো থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।