Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

জঙ্গল থেকে গ্রামে হাজির মোদির চিতা!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জঙ্গল থেকে গ্রামে হাজির মোদির চিতা!

আফ্রিকা থেকে ভারতে চিতা আনার উদ্যোগ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিয়ে আসা চিতা রাখা হয়েছিল মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে ঢুকে পড়ে পাশের এক গ্রামে।

 

এ ঘটনায় ভয়ে আত্মারাম খাঁচাছাড়া গ্রামবাসীদের। চিতাটিকে শেষবার বিজয়পুরের ঝরবরোদা গ্রামে দেখা গিয়েছিল।

 

ডিএফও-র সূত্রে জানা গেছে, চিতাটির নাম ওবান। ন্যাশনাল পার্ক থেকে ২০ কিলোমিটার দূরের ঝরবরোদা গ্রামে ঢুকে পড়েছে সেটি। একটি মনিটরিং টিম বিষয়টি দেখছে। চিতাটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

 

পিসিসিএফ ওয়াইল্ডলাইফ জশবীর সিং চৌহান জানান, চিতাটির গ্রামে ঢুকে পড়া নিয়ে কোনো টেনশন নেই। কেননা, আমাদের টিম সতর্ক নজর রেখেছে বিষয়টির ওপর। যাতে চিতাটি কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে সেদিক কড়া নজর রাখা হয়েছে।

 

৭০ বছর হলো চিতা বিলুপ্ত ভারত থেকে। সাত দশক পরে চিতা ফিরল ভারতে। দুই বারে মোট ২০টি চিতা আনা হয়েছে আফ্রিকা থেকে। ভারতে ১৯৫২ সালে চিতা বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।