Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জকসু নিয়ে র্নির্বাহী সদস্য পদপ্রার্থী জাবির খাঁনের ভাবনা

Inam Ahsan • 24 Nov 2025, 07:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জকসু নিয়ে র্নির্বাহী সদস্য পদপ্রার্থী জাবির খাঁনের ভাবনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পদপ্রার্থীরা নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরছেন। তারা বিভিন্ন প্রচার মাধ্যমে জকসু নির্বাচনে বিজয়ী হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কী উদ্যোগ গ্রহণ করবেন সে বিষয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় জকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জাবির খাঁন তার বক্তব্য প্রকাশ করেছেন।
জাবির খাঁন বলেন, “ভিত্তিহীন বা অবাস্তব ইশতেহারে আমার আস্থা নেই, আমি কাজে বিশ্বাসী। আমি চাই বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও দৃশ্যমান পদক্ষেপ, যা সত্যিকারের পরিবর্তন আনতে সক্ষম। সকল জবিয়ানের ন্যায্য অধিকার আদায়ে আমার সর্বোচ্চ সমর্থন, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টাই আমার অঙ্গীকার। এই অঙ্গীকারই আমার প্রকৃত ইশতেহার এবং আদর্শিক প্রতিশ্রুতি।”
তিনি বলেন,“সকল জকসু প্রার্থীদের মনে রাখতে হবে প্রতিটি জবিয়ানের ভোট একটি অমূল্য অমানত। এই অমানত রক্ষাই আমাদের দায়িত্ব। দায়িত্ব পালনের মাধ্যমে আমরা গড়ে তুলব আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মূল্যবান ভোটের মাধ্যমে ভোটাররাই তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। যাকে নির্বাচিত করা হবে, তার সঙ্গে সকলকে একত্রে কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিশ্চিত করতে। জকসু নির্বাচন আমাদের যৌথ সাধনার প্রতিফলন। আমরা সবাই জুলাইয়ের পক্ষের ঐক্যবদ্ধ শক্তি। গণতান্ত্রিক চর্চাই আমাদের পথপ্রদর্শক। যে জয়ী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে জুলাইয়ের, জয় হবে জবিয়ানের।”
উল্লেখ্য, জাবির খাঁন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগ এর ২০২৩-২৪ সেশন এর শিক্ষার্থী। তিনি জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সম্পাদকীয় পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।  ক্যাম্পাসে তিনি এক পরিচিত, আস্থাসম্পন্ন ও গ্রহণযোগ্য মুখ। বিশেষ করে জুনিয়র শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত সহায়তাপরায়ণ, আন্তরিক ও নির্ভরযোগ্য একজন হিসেবে সুপরিচিত। তার সহজ-সরল ব্যবহার, দায়িত্বশীলতা ও নেতৃত্বগুণ তাকে ক্যাম্পাসে একটি বিশ্বাসযোগ্য নেতৃত্বের প্রতীকের অবস্থানে নিয়ে এসেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।