Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ জেলার খবর

ছেঁউড়িয়ায় ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
ছেঁউড়িয়ায় ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু

দোলপূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে। শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বাউল সম্রাট ফকির লালন শাহের লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ।

 

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ প্রমুখ।

 

প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন।

 

দোল উৎসব ঘিরে বাউল সাধু ও লালন অনুসারীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা গেছে। ইতিমধ্যে তারা লালনের মাজার সংলগ্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে লালনের বাণী পরিবেশন করছেন। সেই সঙ্গে চলছে গুরু-শিষ্যের মধ্যে ভাব বিনিময়। সোমবার রাতে শেষ হবে লালন উৎসব।

 

এদিকে, লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে কালী নদীর তীরে বিশাল এলাকাজুড়ে বসেছে গ্রামীণ মেলা। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এসে তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলায়।

 

বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক তার মৃত্যুর পরও এই উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। এবারও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এই স্মরণোৎসবের আয়োজন করেছে।

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, ‘এবার শবে বরাতের কারণে দুই দিন এগিয়ে আনা হয়েছে অনুষ্ঠানমালা। ঐতিহাসিক এই লালন উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে লালন মেলা।’

 

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘লালন উৎসবকে ঘিরে প্রতিদিন লাখো দেশি-বিদেশি লালন অনুসারীদের সমাগম ঘটে ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে। তাই এই অনুষ্ঠানকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুরো ছেঁউড়িয়া এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আছে ওয়াচ টাওয়ার এবং মেটাল ডিটেকটর গেট। বিদেশি অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লালন উৎসব শেষ হবে ৬ মার্চ রাতে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।