Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাংয়ের’ ২ সদস্য গ্রেফতার

admin • 17 Oct 2023, 09:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাংয়ের’ ২ সদস্য গ্রেফতার

রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাংয়ের’ দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশ। এরা হলো- সজিব ব্যাপারী ওরফে ভুজু ও রাব্বি ওরফে রিপন।

মঙ্গলবার সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন, নগদ ৬০০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান জানান, ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাং’ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সজিব নামে এক ব্যক্তি রিকশাযোগে মিটফোর্ড হাসপাতালে যাচ্ছিলেন। পথে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারী দল চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী ওই ব্যক্তি থানায় মামলা করার পর মামলাটি কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।