Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেপ্তার

admin • 14 Sep 2022, 05:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীকে যৌন হয়রানি মামলায় কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

   

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং শিক্ষক নাহারুল ইসলামকে অবরুদ্ধ করে গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ শুরু করে। এরপর পুলিশ এসে নাহারুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

     

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, দীর্ঘদিন ধরে আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহারুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।

 

পুলিশ এসে নাহারুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে দৌলতপুর থানায় যৌন হয়রানি মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানায় ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।