Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার: আইজিপি

admin • 26 Oct 2024, 07:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার: আইজিপি

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে এই সংগঠনটি সম্পন্ন নিষিদ্ধ। ছাত্রলীগের হয়ে যদি কেউ কখনো মিছিল করে বা ছাত্রলীগ যদি মিছিল করে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে। শনিবার  রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা ছাত্রলীগের নেতাকর্মীরাই পরবর্তীতে পুলিশে এসে পুলিশকে বিতর্কিত করেছে। তাদের পুলিশে এনে বাজে সংস্কৃতির চর্চা করা হয়েছে, সেটি দ্রুতই সংস্কার করা হবে।

তিনি আরো বলেন, অতীতে অনেক রাজনীতিবিদ পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আবার যখন ছাত্রলীগ পুলিশে এসেছে উল্টো তারাও আবার রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এই চর্চা বন্ধ করতে হবে। কেউ রাজনীতি করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করুন।

ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে ময়নুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের বিচারের আওতায় আনা হবে। এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, পুলিশ জনগণের বন্ধু হতে চায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আস্থার জায়গা ফিরিয়ে আনার। আমরা চাই না পুলিশের গুটিকয়েক সদস্যের কারণে পুরো বাহিনীর প্রতি মানুষের আস্থা উঠে যাক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।