Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জেলার খবর রাজনীতি

ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির

জামিনপত্র (রিকল) প্রদর্শন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৫টার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তিনি আদালতের জামিনপত্র দেখানোয় তাকে আমরা ছেড়ে দিই।

 

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, এই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন খন্দকার মুক্তাদির। এটি বলার পরও তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আদালতের জামিনপত্র দেখানোর পরও পুলিশ নথি তলব করে। পরবর্তীতে আইনজীবী ও আরও কয়েকজনের জিম্মায় রিকল জমাপূর্বক তাকে ছেড়ে দেন।

 

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়। তখন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।