Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

চুলা জ্বালানোর আগে রান্না ঘরের জানালা ১৫ মিনিট খুলে রাখতে বলল তিতাস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চুলা জ্বালানোর আগে রান্না ঘরের জানালা ১৫ মিনিট খুলে রাখতে বলল তিতাস

চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস। বুধবার (২৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।

এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়।

গত সোমবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। এতে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

পরে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে। পরে ওই দিন ভোরে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।