Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

চুরি হয়ে গেছে কিটক্যাটের ১২ টন চকলেট, ট্রাকও গায়েব

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চুরি হয়ে গেছে কিটক্যাটের ১২ টন চকলেট, ট্রাকও গায়েব

প্রায় ১২ টন ওজনের বিপুল পরিমাণ কিটক্যাট চকলেটের একটি চালান গত সপ্তাহে চুরি হয়েছে বলে শনিবার (২৮ মার্চ) নিশ্চিত করেছে সুইস ফুড জায়ান্ট নেসলে।কোম্পানিটি জানিয়েছে, তাদের নতুন চকলেট সিরিজের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বার বহনকারী ট্রাকটি ইতালির কেন্দ্রীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র থেকে রওনা হয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পথেই সেটি ‘নিখোঁজ’ হয়ে যায়।

তবে ঠিক কোথায় ট্রাকটি হারিয়ে গেছে, তা প্রকাশ করেনি নেসলে। শনিবার বিকেল পর্যন্ত গাড়ি এবং পণ্যসামগ্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

নেসলে বলছে, কিটক্যাট বিক্রি ট্র্যাক করা সম্ভব। নিজেদের বিজ্ঞাপনী স্লোগানের কথা উল্লেখ করে ব্র্যান্ডটির একজন মুখপাত্র বলেন,আমরা সবসময় মানুষকে কিটক্যাটের সাথে একটু বিরতি নিতে উৎসাহিত করেছি। কিন্তু মনে হচ্ছে চোরেরা বার্তাটি একটু বেশিই আক্ষরিকভাবে নিয়েছে এবং ১২ টনের বেশি চকলেট নিয়ে সত্যিই ব্রেক নিয়ে ফেলেছে।

 

কোম্পানিটি জানিয়েছে, এই চুরির ঘটনার কারণে ইউরোপের কিছু দেশে সুপারমার্কেটের তাকগুলোতে এই ক্রাঞ্চি ওয়েফার চকলেট বারের ঘাটতি দেখা দিতে পারে।

 

এছাড়াও তারা সতর্ক করেছে যে, চুরি হওয়া চকলেটগুলো ‘অননুমোদিত বিক্রয় চ্যানেলে’ প্রবেশ করতে পারে। তবে এমন হলে প্রতিটি বারে থাকা ইউনিক ব্যাচ কোড স্ক্যান করে চুরি হওয়া পণ্য শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছে নেসলে। কার্গো চুরির ঘটনা বৃদ্ধির বিষয়েও সতর্ক করেছে কোম্পানিটি।

কিটক্যাট কর্তৃপক্ষ জানায়, অপরাধীদের রুচি যে অসাধারণ, তা আমরা স্বীকার করি। কিন্তু বাস্তবতা হলো, কার্গো চুরি এখন সব আকারের ব্যবসার জন্যই বাড়তে থাকা একটি সমস্যা।

 

তারা আরও বলেছে, ‘নিয়মিতভাবে আরও জটিল কৌশল ব্যবহার করা হচ্ছে (চুরির জন্য)। তাই আমরা আমাদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে চেয়েছি, যাতে এই ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা সম্পর্কে সচেতনতা বাড়ে।’

সূত্র: ডয়েচে ভেলে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।