Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ কোটি মানুষ। পিকিং ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ খবর জানিয়েছে বিবিসি।

গবেষণা প্রতিবেদন অনুসারে, গানসু প্রদেশের ৯১ শতাংশ আক্রান্ত হয়েছেন। জনসংখ্যার নিরিখে আক্রান্তের দিক দিয়ে প্রদেশটি শীর্ষের রয়েছে। এরপর রয়েছে ইউনান (৮৪%) ও কিনঘাই (৮০%)।

চীনের এক শীর্ষ এপিডেমিওলোজিস্ট সতর্ক করে বলেছেন, নতুন চান্দ্রবর্ষে চীনের গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। চীনে করোনার সংক্রমণ চূড়া দুই থেকে তিন মাস পর্যন্ত থাকতে পারে বলে উল্লেখ করেছেন চীনা সিডিসির সাবেক প্রধান ঝেং গুয়াং।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চীনের মহামারি প্রতিরোধ দলের সদস্য প্রফেসর গুও জিয়ানওয়েন বলেন, উৎসব উপলক্ষে ছুটিতে আসবে অনেকে। কিন্তু বয়স্ক আত্মীয় যারা সংক্রমিত হননি তাদের বাড়িতে দেখা করতে যাবেন না। তাদের যত্ন নেয়ার অনেক উপায় আছে আপনার কাছে। তাদের বাড়িতে ভাইরাসে প্রবেশের সুযোগ করে দেবেন না।

আগামী ২১ জানুয়ারি খেকে চীনে নবর্বষের ছুটি শুরু হচ্ছে। করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেও ২০২০ সালের মার্চের পর সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় শি জিনপিং সরকার। এমন পদক্ষেপকে অনেকে স্বাগত জানালেও করোনার ঢেউ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সুত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।