Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

চীনে ছড়িয়ে পড়ছে রহস্যময় নিউমোনিয়া, যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চীনে ছড়িয়ে পড়ছে রহস্যময় নিউমোনিয়া, যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এখনও করোনা ভাইরাস মহামারির ধকল কাঠিয়ে উঠতে পারেনি চীন। এরমধ্যেই দেশটির স্কুলগুলোতে ছড়িয়ে পড়েছে রহস্যময় নিউমোনিয়া। এর সঙ্গে করোনা ভাইরাসের শুরুর দিকের সময়েরগুলোর মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেইজিং ও লিয়াওনিংয়ের হাসপাতালগুলোতে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে গেছে। তাদের চিকিৎসা দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

 

জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ফুসফুসের প্রদাহ এবং তীব্র জ্বরসহ অস্বাভাবিক উপসর্গ দেখা গেছে। তবে তাদের ফ্লু, এবং শ্বাসযন্ত্রের অন্যান্য রোগের সাধারণ উপসর্গ কাশি এবং অন্যান্য লক্ষণগুলো নেই।

বিশ্বব্যাপী মানুষ ও প্রাণীদের রোগ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা প্রোমেড চীনে শিশুদের নিউমোনিয়া ছড়িয়ে পড়ার ঘটনায় সতর্কতা জারি করেছে।

 

এই সংস্থাটি ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার আগেও সতর্কতা জারি করেছিল।

 

এদিকে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনকে শ্বাসকষ্টজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শিশুদের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া নিউমোনিয়া নিয়েও বেইজিংয়ের কাছে তথ্য চেয়ে জাতিসংঘের সংস্থাটি।

 

এ নিয়ে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, শ্বাসযন্ত্রের অসুস্থতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চীনকে আনুষ্ঠানিক অনুরোধ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।