Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চাকরিচ্যুত করায় স্টারবাকসের রেসিপি ফাঁস করলেন সাবেক কর্মী

admin • 16 Oct 2023, 03:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাকরিচ্যুত করায় স্টারবাকসের রেসিপি ফাঁস করলেন সাবেক কর্মী

বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা রয়েছে বহুজাতিক ক্যাফে চেইন স্টারবাকসের। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে স্টারবাকস দারুণ পছন্দের। ফেসবুক-ইন্সটাগ্রাম খুললে প্রায়ই দেখা যায়, স্টারবাকসের কফি কাপ হাতে ছবি। এই জনপ্রিয়তার বিশেষ কারণ এর সিক্রেট রেসিপি। একমাত্র স্টারবাকসের কর্মীরাই জানেন কীভাবে কোন স্বাদের কফি বা পানীয় তৈরি করতে হয়।

 

সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় সেই গোপন রেসিপি ফাঁস হয়েছে। মুহূর্তেই ভাইরাল বিভিন্ন রেসিপির একাধিক ছবি। কী কী উপাদান ব্যবহার করা হয় থেকে শুরু করে পরিমাপ, ধাপে ধাপে পুরো রেসিপির ছবি পোস্ট করা হয়। স্টারবাকসের কোল্ড ব্রু থেকে ফ্রাপে, যাবতীয় পছন্দের পানীয়ের রেসিপিই এখন পাওয়া যাচ্ছে নেট দুনিয়ায়।

রেসিপির এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্টারবাকসের এক কর্মীই এমন কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে চাকরি থেকে বাদ দেওয়ার পরই স্টারবাকসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সমস্ত রেসিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে সঙ্গেই ওই পোস্ট ভাইরাল হয়।

 

এসব রেসিপির ছবি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এবার আর বেশি টাকা খরচ করে স্টারবাকসে যেতে হবে না। বাড়িতে বসেই যাবতীয় পানীয় তৈরি করে নেওয়া যাবে। আরেকজন লেখেন, স্টারবাকস এই ছবিগুলো ডিলিট করে দেওয়ার আগেই তাড়াতাড়ি রেসিপির ডিউনলোড করেন সবাই।

 

যদিও এখন পর্যন্ত স্টারবাকসের পক্ষ থেকে এই ভাইরাল রেসিপির ছবি নিয়ে কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।