Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ জাতীয়

চট্টগ্রামে বিস্ফোরণ-আগুন, আহত ৪

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বিস্ফোরণ-আগুন, আহত ৪

চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি শুঁটকির কোল্ড স্টোরেজে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

 

বিস্ফোরণে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রাজাখালী এলাকা থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 দ্য মিরর অব বাংলাদেশকে      বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম। তিনি বলেন, ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ আসে। ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।