Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১

চট্টগ্রাম নগরের পাহাড়তলী আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে থানার বেলতলীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, আকবর শাহ থানা এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় আহত একজনকে চমেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল তিনি মারা গেছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

মাটিচাপা অবস্থায় কেউ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা কম।

 

এর আগে গত ১১ ফেব্রুয়ারি ওই এলাকায় অভিযান পরিচালনা করেছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। ওই সময় মো. শাহজাহান নামে একজনকে এক্সকেভেটরসহ হাতেনাতে পাওয়া যায়। পরে তাকে পাহাড় কাটার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।