Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
Uncategorized

চট্টগ্রামে পারিবারিক বিরোধে সংঘর্ষ, দুই ভাই নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে পারিবারিক বিরোধে সংঘর্ষ, দুই ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুই ভাই। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার জাফত নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছমদ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিবেশীসহ আরও ৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলো— আলমগীর (৪০) ও তার ভাই জাহাঙ্গীর (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান জিয়া উদ্দিন জানান, নিহত দুজনের বড় ভাই মোহাম্মদ করিম প্রবাসে থাকেন। মূলত বড় ভাইয়ের স্ত্রীর সাথে বিরোধ। এ নিয়ে পারিবারিক সালিশে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপর হামলা করে দুই ভাই। পরে সংঘাতে ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই ভাই।

 

দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই পারিবারিক কলহ চলে আসছিল বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।

 

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা জানান, তারা ঘটনার পর সেখানে যাওয়ার চেষ্টা করছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করেনি কেউ। তবে মামলা হলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।