Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

ঘূর্ণিঝড় মানদৌসের আঘাতে নিহত ৪

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় মানদৌসের আঘাতে নিহত ৪

ঘূর্ণিঝড় মানদৌস আঘাত হেনেছে ভারতের দক্ষিণাঞ্চলে।এতে তামিলনাড়ু রাজ্যে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। যদিও ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর দুর্বল হয়ে যায়। খবর এনডিটিভির।

চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তাছাড়া শত শত গাছ উপড়ে গেছে। এক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি শুক্রবার রাতে ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করাতে পারে বলে জানানো হয়েছিল।

বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরেও ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছিল। তবে এটি দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরে থাকায় বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না বলেও আগেই জানায় আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (৯ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৮) জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।