Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

ঘুমধুম সীমান্তে ফের উত্তেজনা, ভেসে আসছে গোলাগুলির শব্দ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঘুমধুম সীমান্তে ফের উত্তেজনা, ভেসে আসছে গোলাগুলির শব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মর্টার সেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ ভেসে আসছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয়রা। এদিকে শুক্রবার বিকেলে মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবী স্থানীয়দের। এছাড়াও শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় বিকেলের দিকে মিয়ানমারের থেকে ছোঁড়া একটি গুলি এসে বাংলাদেশ সিমান্তে এসে পড়ে বলে দাবী স্থানীয়দের।     তাদের ধারণা গুলিটি একে-৪৭ এর। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।   মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর। এরফলে সীমান্তের এপারে আতঙ্ক বিরাজ করছে।     প্রসঙ্গত, ২৮ আগস্ট ঘুমধুমের তুমব্রু উত্তরপাড়া এলাকায় মিয়ানমারের ছোঁড়া দুটি মর্টার সেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর বাইশফাড়ি এলাকায় আরো দুটি মর্টার সেল পড়ে বাংলাদেশে অভ্যন্তরে। দিনের পর দিন গোলাগুলি আর যুদ্ধবিমান উড়াউড়িতে ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।