Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ঘরে মূল্যবান কিছু না পেয়ে টাকা রেখে গেল চোর!

admin • 24 Jul 2023, 07:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঘরে মূল্যবান কিছু না পেয়ে টাকা রেখে গেল চোর!

ঘরে ঢুকে মূল্যবান কোন জিনিস ও আসবাবপত্র না পেয়ে এক অবাক কাণ্ড ঘটিয়েছেন চোর। গৃহস্থের জন্যে ৫০০ রুপির একটি নোট রেখে যান তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রকৌশলী এম রামাকৃষ্ণর বাড়িতে চোর ঢুকেছিল গত ২০-২১ জুলাই রাতে। কিন্তু সে একে তো কিছু নেয়নি, বরং যাওয়ার সময় উল্টো ৫০০ রুপির একটি নোট রেখে গেছে বৃদ্ধের জন্য।

জানা যায়, গত ১৯ জুলাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে ছেলের বাড়ি গিয়েছিলেন রামাকৃষ্ণ। ২১ জুলাই এক প্রতিবেশীর কাছ থেকে ফোনে তার বাড়িতে চোর ঢোকার খবর পান।

 

খবর পেয়েই নয়াদিল্লীর রোহেনি শহরের বাড়িতে ছুটে আসেন বৃদ্ধ। এসে দেখেন, প্রধান গেটের তালা ভাঙা। কিন্তু ভেতরে ঢুকেই তাজ্জব বনে যান রামাকৃষ্ণ। খেয়াল করে দেখেন, চোর কিছুই নিয়ে যায়নি। তবে দরজার কাছে একটি ৫০০ রুপির নোট পড়ে রয়েছে।

রামাকৃষ্ণ পুলিশকে জানিয়েছেন, তিনি ঘরে কোনো মূল্যবান জিনিসপত্র রাখেন না। তাই হয়তো চোর নেওয়ার মতো কিছু না পেয়েই ফিরে গেছে। এমনকি, ঘরের আলমারিগুলোও অক্ষত ছিল। রামাকৃষ্ণর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে সেই ব্যতিক্রমী মানবিক চোরের বিষয়ে।

সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।