Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

গ্র্যাজুয়েট হলেন সাকিব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গ্র্যাজুয়েট হলেন সাকিব

ক্রিকেট মাঠে সাকিব আল হাসান হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে পারফর্ম করেন নিয়মিত। ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়তে গিয়ে অবশ্য লেখাপড়াটা চালিয়ে যাচ্ছেন অনিয়মিতভাবে।

 

বেশ দেরিতে হলেও অবশেষে সাকিব এখন গ্র্যাজুয়েট। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন ৩৫ বছর বয়সী সাকিব।

 

২০০৯-১০ সেশনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হন সাকিব। ১৪ বছর পর গ্র্যাজুয়েট হলেন তিনি। রবিবার এআইইউবি-এর সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা।

 

আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে এবং খুবই গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’

   

সাকিব আল হাসানের সমাবর্তনে অংশ নেওয়ার ছবি, ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমার্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।