Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

গ্রিসে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৫৭

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গ্রিসে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৫৭

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। আরও প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

শুক্রবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও তদন্তের দায়িত্বে থাকা ইলেনি জাগেলিদু বলেছেন, নিহতদের পরিচয় শনাক্তে তাদের সবার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে ।

 

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে বুধবার পদত্যাগ করেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। তিনি বলেন, দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেনা জানাই।

 

লারিসার জেনারেল হাসপাতালের প্রধান করোনার রুবিনি লিওনতারি জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

 

এর আগে, গত মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন ছিল যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন।

  সুত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।