Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গ্রামীণফোনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে রিচার্জ

admin • 08 May 2023, 07:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্রামীণফোনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে রিচার্জ

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ৬ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকবে। সোমবার (৮ মে) মোবাইল অপারেটরটি থেকে পাঠানো এক বার্তায় গ্রাহকদের এ তথ্য জানানো হয়।

 

গ্রামীণফোন জানায়, সিস্টেমের উন্নয়নের জন্য সোমবার (৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট থেকে পরদিন ৯ মে (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত নগদ, উপায়, এসএসএল কমার্সসহ কিছু ডিজিটাল চ্যানেল দিয়ে মোবাইল রিচার্জ বন্ধ থাকবে। তবে মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যানুযায়ী, ২০২২ সালের জুন মাসে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৮ কোটি ৪৮ লাখ গ্রাহকই গ্রামীণফোনের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।