Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন একুশে ফেব্রুয়ারি

admin • 20 Feb 2023, 11:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন একুশে ফেব্রুয়ারি

আজ ২১শে ফেব্রুয়ারী রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জল স্মৃতিবিজড়িত দিন।

 

১৯৫২ সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে শহীদ হন সালাম, বরকত,রফিক,জব্বার সহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার এরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই।

 

তাদের অবদান ও আত্মত্যাগের ফলে যেমন রক্ষা পেয়েছে বাংলাভাষার মর্যাদা ,তেমনি রোপিত হয় বাঙ্গালী জাতির হাজার বছরের স্বপ্ন স্বাধীনতার চেতনা। বস্তুত ১৯৫২ সালের ঐতিহাসিক পথ বেয়েই ১৯৭১ সারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতা অর্জিতহয়। ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি বাঙালী জাতি ও বাংলাভাষী জনগোষ্ঠী চিরদিন কৃতজ্ঞ চিত্তে ম্মরণ করবে।

 

অমর একুশের মাধ্যমে বাঙালী জাতীয়তাবাদের অনন্য বহিঃপ্রকাশ ঘটে । ভাষার প্রশ্ন যদিও এর মূল প্রেরণা, তবুও এর শিকড়ে ছড়িয়েছিল জীবনের সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে। ইউনোস্কো কর্তৃক এ দিনটিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মাধ্যমে দিনটি বিশ্বের সব জাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে উঠেছে।

 

অমর একুশের শিক্ষা হলো আমাদের আদর্শ, আমাদের ত্যাগ ও তিতিক্ষা। বাংলাদেশের অগণিত সূর্য-সন্তানেরা ,যারা রাঙিয়ে গেছে রাজপথকে ,গুড়িঁয়ে দিয়েছে শাসকের কালো হাতকে, উপেক্ষা করেছে রক্তিম শ্যেন-চক্ষুকে -সেই অমর ভাইয়েরাই জাতির স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের অসীম প্রেরনার অফুরান উৎস।

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাভাষীসহ পৃথিবীর বিভিন্ন ভাষা-ভাষী জনগোষ্ঠীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মহান ভাষা আন্দোলনের শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

  শিবলী মাহাদী  ভারপ্রাপ্ত সম্পাদক, ডেইলী মিরর অব বাংলাদেশ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।