Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

গোয়াহাটিতে ইংলিশ পরীক্ষায় 'ফেল' করল বাংলাদেশ

admin • 03 Oct 2023, 09:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গোয়াহাটিতে ইংলিশ পরীক্ষায় 'ফেল' করল বাংলাদেশ
২০২৩ বিশ্বকাপের ২য় প্রস্তুতি ম্যাচে গোয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। ১৯৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় ১৩ ওভার হাতে রেখে জিতেছে ইংলিশরা। ইংলিশদের নিয়মিত উইকেট ফেলতে পারলেও শেষ হাসিটা হাসতে পারেনি বাংলাদেশ। টানা বৃষ্টিতে বাঁধা পাওয়া ম্যাচ এদিন ৩৭ ওভারে নির্ধরন করা হয় এবং ইংল্যান্ডের লক্ষ্যটাও ছিল মাত্র ১৯৭ রানের। ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৮৮ রান করলেও বৃষ্টি আইনে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। বাংলাদেশের ছুড়ে দেওয়া এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের উপর চড়াও হয় ইংলিশ ওপেনারেরা। যদিও নিজের ১ম ওভারেই উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। এরপর জনি বেয়ারস্টোর ঝড়ে দিশেহারা হয়ে পড়ে টাইগার পেসাররা। তবে এই বেয়ারস্টোকে ঐ মুস্তাফিজই। ৫১ রানে ২য় উইকেট যাবার পর একটা সময় ১১৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। যদিও রানের চাকা টি-টোয়েন্টির মতই সচল ছিল টানা উইকেট পতনের পরেও। ৭ম উইকেট জুটিতে মঈন আলী ও জো রুট জুটি বেঁধে ব্যবধান কমিয়ে আনেন। মঈন আলী মাত্র ৩৭ বলে ফিফটি তুলে নেবার পর ৩৯ বলে ৫৬ রানের জড়ো ইনিংস খেলে আউট হন। ইনিংসে মঈন আলী দুটো বাউন্ডারির পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজের দুটো উইকেট শিকারের পাশাপাশি হাসান মাহমুদ, শরিফুল, তাসকিন ও নাসুম একটি করে উইকেট পান। এর আগে টসে জিতে আগে ব্যাট করে টপ অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ৩৭ ওভারে ১৮৮/৯ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মেহেদী হাসান মিরাজ এবং ৪৪ বলে ৪৫ রান করেন তানজিদ হাসান তামিম। আগামী ৭ অক্টোবর বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ দল। ইনজুরির শঙ্কা থাকলেও এই ম্যাচে খেলতে আর কোনও বাঁধা নেই সাকিব আল হাসানের।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।