Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

গোপন নথি নিয়ে কোনও অনুশোচনা নেই : বাইডেন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গোপন নথি নিয়ে কোনও অনুশোচনা নেই : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিজের ব্যক্তিগত অফিসে গোপন নথি খুঁজে পাওয়ার খবর মধ্যবর্তী নির্বাচনের আগে জনসম্মুখে প্রকাশ না করা নিয়ে তার ‘কোনও অনুশোচনা’ নেই। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বিষয়টি তদন্তের জন্য একজন বিশেষ কাউন্সেল নিয়োগ করেছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন গোপন সরকারি ফাইলগুলো তার ব্যক্তিগত দপ্তর থেকে পাওয়া গেছে।

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট’ দপ্তর বন্ধ করার সময় গতবছর নভেম্বরে তালা মারা একটি ক্লজেটের ভেতরে প্রায় ১০ টি মতো ফাইলের খোঁজ পেয়েছেন আইনজীবীরা।

পরে ডিসেম্বরে আরওকিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন নথি বাইডেনের ডেলওয়্যারের বাড়ি থেকেও পাওয়া যায়, এমনকী ১২ জানুয়ারিতেও তার বাড়িতে আরেকটি নথি মেলে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

নভেম্বরে নথি পাওয়া যাওয়ার পরপরই বাইডেন সেকথা প্রকাশ করেননি কেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি মনে করি আপনারা দেখবেন সখানে কিছুই নেই।

এরপর বৃহস্পতিবার ঝড়ে লন্ডভন্ড হওয়া ক্যালিফোর্নিয়ার সৈকতের শহর পরিদর্শনের সময় তিনি গোপন নথির প্রসঙ্গে বলেন, আমরা কোনও অনুশোচনা নেই। আমাকে আইনজীবীরা যা করতে বলেছেন আমি সেটিই করছি। আমরা ঠিক এটাই করছি।

গোপন নথিগুলো নিয়ে বাইডেন এই প্রথম প্রকাশ্যে কথা বললেন। এই সমস্ত নথি নিয়ে বাইডেন সমালোচনার স্বীকার হয়েছেন। বিশেষ করে রিপাবলিকানদের কাছ থেকে।

বিবিসি জানায়, গোপন নথিগুলো খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই যে তা ন্যাশনাল আর্কাইভ এবং বিচার বিভাগকে দেওয়া হয়েছে সেকথাই আবার বলেছেন বাইডেন। সংস্থাগুলোর সঙ্গে তারা সহযোগিতা করছেন বলেও জানিয়েছেন তিনি।

বাইডেনের আইনজীবী রিচার্ড সাউবার বলেছেন, নথিগুলো অসাবধানতাবশত স্থানচ্যুত হয়ে গিয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।